আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয় গরীবের মুখে হাসি ফুটে : মিলাদ গাজী এমপি

প্রকাশিত October 16, 2023
আওয়ামী লীগ সরকার থাকলে দেশে উন্নয়ন হয় গরীবের মুখে হাসি ফুটে : মিলাদ গাজী এমপি

উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ রাষ্ট্রক্ষমতায় থাকলে বাংলাদেশের প্রান্তিক অঞ্চলের উন্নয়ন হয় এবং গরীবের মুখে হাসি ফুটে ।
তিনি আরও বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে রাস্তাঘাট, ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, শিক্ষাবৃত্তি, ভিজিডি ও ভিজিএফ সুবিধাসহ বিভিন্ন সুযোগ সুবিধার প্রবর্তন হয়েছে।
তিনি জানিয়েছেন, দেবপাড়া ইউনিয়নসহ নবীগঞ্জ ও বাহুবল উপজেলায় গত ৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। অনেক কাজ প্রক্রিয়াধীন। দরপত্র প্রক্রিয়া শেষে কাজগুলো দ্রুত সম্পন্ন করা হবে।
সোমবার, ১৬ অক্টোবর বিকেলে নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত উন্নয়ন সভায় গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
তিনি দেবপাড়া ইউনিয়নের বিভিন্ন উন্নয়নে বিবরণ তুলে ধরেন।
দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মুকিত ও মুহিবুর রহমান রুকুতের যৌথ সঞ্চালনায় উন্নয়ন সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ. হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, রবিন্দ্র কুমার পাল, দেবপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ রিয়াজ নাদির সুমন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী, উপজেলা যুবলীগের জ্যেষ্ঠ যুগ্মআহবায়ক শাহ গোল আহমেদ কাজল, যুগ্মআহবায়ক রাব্বি আহমেদ মাক্কু, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহানুর আলম ছানু, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান মুহিত, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছইফা রহমান কাকুলী, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল করীম, উপজেলা যুবলীগ নেতা রুহেল আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল, দেবপাড়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান তালুকদার, উপজেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক ইমরান আহমেদ রেজা প্রমুখ।
উন্নয়ন সভায় দেবপাড়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের আওয়ামী লীগ নেতৃবৃন্দ নিজ নিজ ওয়ার্ডে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে বক্তব্য রাখেন।