সিসিকের নবগঠিত ৬ ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্মআহবায়কদের নাম ঘোষণা

প্রকাশিত October 6, 2023
সিসিকের নবগঠিত ৬ ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক ও যুগ্মআহবায়কদের নাম ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের আওতাধীন সিলেট সিটি করপোরেশনের নবগঠিত ১৫টি ওয়ার্ডের মধ্যে ২৮, ২৯, ৩০,৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড কমিটির আহবায়ক ও যুগ্ম আহবায়কের নাম ঘোষণা করা হয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের স্বাক্ষরে এই কমিটি ঘোষণা করা হয়েছে বলে দলের মহানগর দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পদপ্রাপ্তরা হলেন : ২৮ নম্বর ওয়ার্ডে আহবায়ক মো গৌছ মিয়া। যুগ্মআহবায়ক মোহাম্মদ জামাল উদ্দিন, মোহাম্মদ আকছার আহমদ ও অ্যাডভোকেট মোহাম্মদ সেলিম মিয়া।
২৯ নম্বর ওয়ার্ডে আহবায়ক তাহসিন আহমদ দীপু। যুগ্মআহবায়ক মো আব্দুস ছত্তার, লাহিনুর রহমান লাহিন ও মো মাজহারুল ইসলাম শাকিল।
৩০ নম্বর ওয়ার্ডে আহবায়ক মো ফজলুল করিম হেলাল। যুগ্মআহবায়ক মো বদরুজ্জামান শিশু, প্রমথ দাস ও আফতাবুল কামাল রেকি।
৪০ নম্বর ওয়ার্ডে আহবায়ক মো শাহজাহান রহিম। যুগ্মআহবায়ক মো শামীম কবির, মাহমুদ হোসেন শাহীন ও মো সাদেক আহমদ।
৪১ নম্বর ওয়ার্ডে আহবায়ক আনা মিয়া। যুগ্মআহবায়ক মো রফিকুল ইসলাম রফু ও মোহাম্মদ খসরুজ্জামান।
৪২ নম্বর ওয়ার্ডে আহবায়ক আব্দুর রহমান আনা মিয়া। যুগ্মআহবায়ক শাহ রাজা মোহাম্মদ আব্দুর রব, গুলজার আহমদ ও মতিউর রহমান।