হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

প্রকাশিত September 26, 2023
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : শিক্ষামন্ত্রী ডা দীপু মনি বলেছেন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠার কারিগর হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে।
মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন করে তিনি এ কথা বলেন।
এর আগে শিক্ষামন্ত্রী ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও স্মার্ট মোবাইল অ্যাপ উদ্বোধন করেন।
পরে শিক্ষামন্ত্রী ডা দীপু মনি হকৃবির ২০২১-২২ শিক্ষাবর্ষের নবীন বরণ ও সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এতে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আব্দুল মজিদ খান ও হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। স্বাগত বক্তব্য রাখেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি এন্ড ব্লু ইকোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড অরুণ চন্দ্র বর্মন। এছাড়াও বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। সভাপতিত্ব করেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো আবদুল বাসেত। সঞ্চালনায় ছিলেন মৎস্য জীববিদ্যা ও জীববৈচিত্র বিভাগের সহকারী অধ্যাপক চয়নিকা পণ্ডিত এবং জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ ফাগুন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেওয়ার পর থেকে অ্যাডভোকেট আবু জাহির সহ হবিগঞ্জের সকল সংসদ সদস্যের সর্বাত্মক প্রচেষ্টায় হবিগঞ্জবাসীর স্বপ্ন বাস্তবে রূপ নেয়।
বিশেষ অতিথি সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির বলেন, বন্ধুকের গুলি মিস হতে পারে; কিন্তু বঙ্গবন্ধুকন্যার দেওয়া ওয়াদা কখনও মিস হতে পারেনা। হবিগঞ্জ আর অবহেলিত হয়-হবিগঞ্জ এখন আলোকিত। এখানে দেশের সপ্তম কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, গত ১০ মে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে স্মার্ট ক্লাসরুমে শিক্ষা কার্যক্রম শুরু হলেও মঙ্গলবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়।