বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ নানা কর্মসূচিতে স্থানীয় সরকার দিবস উদযাপন সিসিকের

প্রকাশিত September 17, 2023
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদনসহ নানা কর্মসূচিতে স্থানীয় সরকার দিবস উদযাপন সিসিকের

সিলেট সিটি কর্পোরেশন নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন করেছে।
এ উপলক্ষে রবিবার, ১৭ সেপ্টেম্বর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। কর্মসূচিতে আরও ছিল মতবিনিময় সভা, মেলা, বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান। এছাড়াও নগরড়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিসিকের উন্নয়ন-সেবা সংক্রান্ত প্রচারণা চালানো হয়।
নানা রঙের এক ঝাঁক বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন মেয়র আরিফুল হক চৌধুরী। এতে সিসিকের কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীগণ অংশ নেন।
নগর ভবন প্রাঙ্গণে ৫ দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা শুরু হয়েছে। প্রথমবারের মতো আয়োজিত এই মেলায় নাগরিকগণ একই প্লাটফর্মে সবধরনের সেবা পাবেন। এছাড়া ওয়ানস্টপ সার্ভিস বুথের মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশন থেকে প্রদেয় সবধরনের সেবা প্রদান করা হবে।
এখনও যাদের হোল্ডিং টেক্স রিভিউ হয়নি তারা মেলার মওকুফের সুযোগ পাবেন।
এছাড়া নাগরিকগণ মেলায় বিশেষ ছাড়ে বকেয়া কর প্রদান, লাইসেন্স ফির সারচার্জ ও জরিমানা কর্তন, বকেয়া দোকান ভাড়া এককালীন প্রদানে সুদের হার মওকুফ, বিশেষ ছাড়ে বকেয়া পানি বিল প্রদান, জন্মনিবন্ধন সেবা ও সকল ধরনের ভ্যাক্সিনেশন সেবা সহজেই গ্রহণ করতে পারবেন।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী জানান, স্থানীয় সরকার ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করা এবং নাগরিকদের উন্নয়ন ও সেবা সমূহ প্রদানে অধিক স্বচ্ছতা আনতে সিলেট সিটি কর্পোরেশনের এই মেলার আয়োজন করেছে।
মেলা থেকে প্রদত্ত সকল প্রকার সেবা গ্রহণ করতে তিনি সিলেট মহানগরীর নাগরিকবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি