সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, বাংলাদেশ বিশেষ করে সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ মিলেমিশে দীর্ঘদিন থেকে বসবাস করছেন।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল ধর্মের অনুসারীদের সমান চোখে দেখেন। তার সরকারের দৃঢ় মনোবল আর যোগ্য নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
নতুন মেয়র বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুন্ন রেখে ‘ধর্ম যার যার-রাষ্ট্র সবার’এই আদর্শে সকলে একযোগে দেশ গড়ায় কাজ করতে হবে।
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বুধবার, ৬ সেপ্টেম্বর বিভিন্ন আয়োজনে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য দিচ্ছিলেন।
মেয়র শ্রী শ্রী রাধামাধব জিউ মন্দির ও আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ-ইসকন আয়োজিত বর্ণাঢ্য নগর পরিক্রমা উদ্বোধন শেষে শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় শ্রীকৃষ্ণ-ভক্তবৃন্দ সম্মিলিত জন্মাষ্টমী উদযাপন পরিষদ সিলেট আয়োজিত শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এসব আয়োজনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, মহানগর আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, প্রকৌশলী শিবব্রত ভৌমিক চন্দন, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন ও জ্যোতি মোহন বিশ্বাস।
পরে সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী দক্ষিণ সুরমার শিববাড়ীতে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত নগর পরিক্রমায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি