দিনের ভোট রাতে দিয়ে আর নির্বাচন করতে দেওয়া হবে না : শাল্লায় নাছির উদ্দিন চৌধুরী

প্রকাশিত September 3, 2023
দিনের ভোট রাতে দিয়ে আর নির্বাচন করতে দেওয়া হবে না : শাল্লায় নাছির উদ্দিন চৌধুরী

শাল্লা প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, নির্বাচন এদেশে হবে এবং একটি নিরপেক্ষ নির্বাচন হবে। তবে গত নির্বাচনের মতো দিনের ভোট রাতে দিয়ে আর নির্বাচন নয়। বিএনপি এধরনের নির্বাচন করতে দিবে না।
রবিবার, ৩ সেপ্টেম্বর বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শাল্লা উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা বিএনপির সভাপতি, শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়ালের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুব সোবহানী চৌধুরী।
নাছির উদ্দিন চৌধুরী বলেন, সুরঞ্জিত সেনগুপ্তের সঙ্গে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলাম। এবারও জয়লাভ করবো-ইনশাল্লাহ।
আলোচনা সভায় দিরাই ও শাল্লা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।