বিনিয়োগে কেউ বাধা দিলে সরকার বরদাশত করবেনা : সিলেটের বিভাগীয় কমিশনার

প্রকাশিত August 29, 2023
বিনিয়োগে কেউ বাধা দিলে সরকার বরদাশত করবেনা : সিলেটের বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী এনডিসি বলেছেন, সিলেটের সকল সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে একাত্ম হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার, ২৯ আগস্ট সকাল ১১টায় বিভাগীয় প্রশাসনের সম্মেলন কক্ষে সিলেট বিভাগীয় বিনিয়োগ ও ব্যবসায় উন্নয়ন সহায়তা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিভাগীয় কমিশনার সিলেটে দেশী-বিদেশী বিনিয়োগের সুযোগ সৃষ্টিতে বিশেষ অর্থৈনৈতিক অঞ্চল গঠন ও বিসিক শিল্পনগরীর পরিধি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি হুশিয়ার করে দেন, বিনিয়োগে কেউ বাধা দিলে সরকার বরদাশত করবেনা।
সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ-বিডার সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক জুলিয়া যেসমিন মিলি। আরও বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া ও শিল্প পুলিশের পুলিশ সুপার রওশনুজ্জামান সিদ্দিকী। এছাড়াও আলোচনায় অংশ নেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম, মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ এমরান হোসেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাহমিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাছিনা বেগম চৌধুরী, সিলেট জেলা প্রেসক্লাব ও ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-ইমজার প্রতিষ্ঠাকালীন সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপু, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো জহির হোসেন প্রমুখ।
সভায় সিলেট বিভাগের সার্বিক বিনিয়োগ ও ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করে উন্নয়ন ধারা আরও গতিশীল করতে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।