বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ও বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র এখনও চলছে

প্রকাশিত August 24, 2023
বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ও বঙ্গবন্ধুকে চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র এখনও চলছে

আইন মন্ত্রী আনিসুল হক বলেছেন, বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার ও বঙ্গবন্ধুকে চিরতরে বাংলাদেশ থেকে মুছে ফেলার ষড়যন্ত্র এখনও চলছে।
তিনি আরও জানিয়েছেন, পঁচাত্তরের হত্যাকাণ্ডের নেপথ্যের ষড়যন্ত্রকারীদের শনাক্তে অত্যন্ত ক্ষমতাসম্পন্ন উচ্চপর্যায়ের কমিশন গঠনের আইনের খসড়া প্রস্তুত। এটা জনগণের কাছে দলিল হিসেবে রেখে যাবো। সাম্প্রদায়িক চক্রকে রুখে দেওয়ার জন্য সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে জয়ী করার মধ্য দিয়েই তা সম্ভব হতে পারে।
বৃহস্পতিবার, ২৪ আগস্ট রাজধানীর সিরডাপ মিলনায়তনে সম্প্রীতি বাংলাদেশ আয়োজিত ‘আগস্ট ট্র্যাজেডি জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় আইনমন্ত্রী প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
সম্প্রীতি বাংলাদেশের আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব ডা মামুন আল মাহতাব স্বপ্নীলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষণ মেজর জেনারেল মোহম্মদ আলী সিকদার (অব), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সাবেক পরিচালক ডা উত্তম বড়ুয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজের পরিচালক অধ্যাপক হাফিজুর রহমান কার্জন, মিডিয়া ব্যক্তিত্ব আফিজুর রহমান ও জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর। সংবাদ বিজ্ঞপ্তি