শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী গ্রেনেড হামলা চালায়

প্রকাশিত August 21, 2023
শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী গ্রেনেড হামলা চালায়

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেছেন, ২০০৪ সালের ২১ আগস্ট গণতন্ত্রের মানসকন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বিএনপি-জামাতের মদদপুষ্ট জঙ্গিগোষ্ঠী বর্বরোচিত গ্রেনেড হামলা চালায়। সেদিন বঙ্গবন্ধু এভিনিউর জনসভায় নেতা-কর্মীরা মানববর্ম তৈরি করে নেত্রীকে রক্ষা করেন; কিন্তু আইভি রহমানসহ ২৪ জন নেতাকর্মী প্রাণ হারান।
সোমবার, ২১ আগস্ট ভয়াল একুশে আগস্ট উপলক্ষে মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ মিছিলের আগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাসুক উদ্দিন আহমদ বলেন, ২০০৪ সালে সারাদেশ একের পর এক গ্রেনেড হামলায় ক্ষতবিক্ষত হয়। সিলেটে তৎকালীন সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের উপর হামলা চালানো হয়। প্রাণ হারান মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন সহ আহত নেতারা এখনও স্প্রিন্টারের যন্ত্রণায় দগ্ধ হচ্ছেন।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেন , বিএনপি-জামাত জোট সরকারের আমলে বাংলা ভাই ও শায়েখ আব্দুর রহমানের নেতৃত্বে সারা দেশে বোমার আস্তানা তৈরি করা হয়েছিল।
তিনি বলেন, বারবার গ্রেনেড হামলার পরেও আওয়ামী লীগ রাজপথ ছাড়েনি। বোমাবাজদের পৃষ্ঠপোষকদের বাংলা মাটিতে স্থান হতে পারেনা।
সমাবেশ শেষে দুপুর ১২টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে দলের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের নেতৃত্বে প্রতিবাদ মিছিল বের হয়ে ঐতিহাসিক কোর্ট পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, নূরুল ইসলাম পুতুল, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, মো সানাওর, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, অ্যাডভোকেট সালেহ আহমেদ সেলিম, ডা আরমান আহমদ শিপলু, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ হোসেন রবিন, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, সদস্য মো আব্দুল আজিম জুনেল, মুক্তার খান, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, এমরুল হাসান, সাব্বির খান, সৈয়দ কামাল, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, জামাল আহমদ চৌধুরী, আবুল মহসিন চৌধুরী মাসুদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন, কানাই দত্ত, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি