হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ওসি সহ আহত অর্ধশতাধিক আটক ৮

প্রকাশিত August 19, 2023
হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে ওসি সহ আহত অর্ধশতাধিক আটক ৮

বিশেষ প্রতিবেদক. হবিগঞ্জ : হবিগঞ্জে বিএনপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষে সদর থানার ওসি সহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
আহত কয়েকজনকে হবিগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার, ১৯ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় পুলিশের সঙ্গে বিএনপির কর্মীদের সংঘর্ষ শুরু হয়।
এ সময় পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিযন্ত্রণে আনে। এ ঘটনায় অন্তত ৮ জনকে আটক করা হয়েছে। সন্ধ্যা ৭টা পর্যন্ত সংঘর্ষ চলে।
সংঘর্ষকালে সদর থানার ওসি অজয় চন্দ্র দেব ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদসহ অন্তত ৫০ জন আহত হন।
তবে জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ দাবি করেছেন, পুলিশের রাবার বুলেটে তাদের ১০০ জন আহত হয়েছেন। তাদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
হবিগঞ্জ সদর থানার ওসি অজয় চন্দ্র দেব জানান, পুলিশের উপর বিএনপির নেতাকর্মীরা আক্রমণ চালায়।