ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিলেট জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

প্রকাশিত August 13, 2023
ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিলেট জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে সিলেট জেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
রবিবার, ১৩ আগস্ট সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসকের পরিকল্পনা ও নির্দেশনায় একই সময়ে সিলেট সিটি কর্পোরেশন এলাকাসহ জেলার ১৩টি উপজেলা, ৫টি পৌরসভা ও ১০৫টি ইউনিয়নের ৯৪৫টি ওয়ার্ডে একযোগে সকল সরকারি দপ্তর, শিক্ষা-প্রতিষ্ঠান, এনজিও, ব্যাংক-বীমা, শপিংমল ও বাসা-বাড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী আগামী এক মাস ধর্মীয় বিধিবিধান মেনে মসজিদে যোহর ও এশার আযানের আগে ও জুমআর নামাজের খুৎবায় ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত সচেতনতামূলক বার্তা প্রচার করা হবে।
এর পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তথ্য বিবরণী