কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ || গ্রেফতার ১০ নারী-পুরুষ ৩ শিশু পুলিশ হেফাজতে

প্রকাশিত August 12, 2023
কুলাউড়ায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ || গ্রেফতার ১০ নারী-পুরুষ ৩ শিশু পুলিশ হেফাজতে

বিশেষ প্রতিবেদক, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযান শেষ হয়েছে। গ্রেফতার করা হয়েছে ১০ জনকে। এছাড়া তিন শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম-সিটিটিসি শুক্রবার, ১১ জুলাই রাত ৮টা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামের দুর্গম পাহাড়ে একটি বাড়ি ঘেরাও করে রাখে। শনিবার সকাল ৬টা থেকে শুরু হয় অভিযান। প্রায় ৪ ঘণ্টার অভিযানে ৩ শিশু, ৬ জন পুরুষ ও ৪ জন নারীকে আটক করা হয়।
আটককৃতদের মধ্যে শিশুদেরকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেফতার দেখানো হয়েছে নারী ও পুরুষ ১০ জনকে। অভিযানও সমাপ্ত ঘোষণা করা হয়েছে।