জুড়ী থেকে সংবাদদাতা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধুকন্যার নেই। তাই আগামী নির্বাচনে আবারও ‘নৌকা’কে বিজয়ী করতে সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড জনগণের কাছে তুলে ধরতে হবে।
বৃহস্পতিবার, ১০ আগস্ট সকালে মৌলভীবাজারের জুড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তির চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মো আলাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাসুক মিয়া, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বদরুল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সমরজিৎ সিংহ, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুয়েল, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আবাসিক প্রকৌশলী কবির আহমদ, জুড়ী রেঞ্জ কর্মকর্তা মো আলাউদ্দিন প্রমুখ।