নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গুলশান সেন্টারে গ্রেনেড হামলা দিবস পালিত হয়েছে।
২০০৪ সালের ৭ আগস্ট বিএনপি-জামায়াত জোট সরকারের মদদে জঙ্গিগোষ্ঠী মহানগর আওয়ামী লীগের সভায় ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। এতে দলের প্রচার সম্পাদক ইব্রাহিম আলী মারা যান এবং অর্ধশতাধিক নেতা আহত হন।
দিনটি উপলক্ষে সোমবার, ৭ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় মহানগরীর তালতলায় হোটেল গুলশানের ৩য় তলায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা আবারও ঘোষণা করেন, সকল ষড়যন্ত্র প্রতিহত করতে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছে।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গুলশান সেন্টারে গ্রেনেড হামলায় আহত অধ্যাপক মো জাকির হোসেনের পরিচালনায় সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।
এছাড়া স্মৃতিচারণ করেন আওয়ামী লীগের মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন, সাবেক কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সহসভাপতি ফয়জুল আনোয়ার আলাওর, জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, কার্যনির্বাহী সদস্য আজম খান, জামাল আহমদ চৌধুরী ও সাবেক সদস্য মো আব্দুস সোবহান।
এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, উপদেষ্টা আব্দুল মালিক সুজন, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ ও ২৭ নম্বর ওয়ার্ড সভাপতি ছয়েফ খান। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি