নিজস্ব প্রতিবেদক : আগামীকাল মঙ্গলবার, ৮ আগস্ট বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী। সিলেটসহ সারা দেশে নানা কর্মসূচিতে দিনটি উদযাপিত হবে।
এ উপলক্ষে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। সভাপিতত্ব করবেন জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
এছাড়া সকাল ১০টা ৪০ মিনিট থেকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী উদযাপন ও পদক বিতরণ অনুষ্ঠান ঢাকা থেকে সরাসরি সম্প্রচার প্রদর্শন করা করা হবে।
এছাড়া সকাল সাড়ে ১১টায় অসচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হবে।
সবেশেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।