হবিগঞ্জে আরও ৩৬৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার || গৃহহীন মুক্ত হচ্ছে ৫ উপজেলা

প্রকাশিত August 7, 2023
হবিগঞ্জে আরও ৩৬৪ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার || গৃহহীন মুক্ত হচ্ছে ৫ উপজেলা

বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার হবিগঞ্জের আরও ৩৬৪ গৃহহীন-ভূমিহীন পরিবারকে বিনামূল্যে ২ শতক জমিসহ পাকাঘর উপহার দিচ্ছেন।
বিশ্বের বৃহত্তম আশ্রয়ণ প্রকল্প-২এর চতুর্থ ধাপে এ দিন দেশের অন্যান্য জেলায়ও গৃহহীন-ভূমিহীনরা প্রধানমন্ত্রীর উপহারের এই ঘর পাবেন।
সোমবার, ৭ জুলাই দুপুরে হবিগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক দেবী চন্দ জানান, এ পর্যায়ে জেলার ৬ উপজেলার ৩৬৪ গৃহহীন-ভূমিহীন পরিবারকে প্রধানমন্ত্রী ঘর উপহার দিবেন।
তিনি আরও জানান, এর মধ্য দিয়ে জেলার ৫ উপজেলাকে গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক রফিকুল আলম, আরডিসি মো গিয়াস উদ্দিন, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ নাহিজ ও সাবেক সভাপতি ফজলুর রহমান উপস্থিত ছিলেন।