জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে মিল রেখে সিলেট জেলা আওয়ামী লীগ কর্মসূচি ঘোষণা করেছে।
কর্মসূচিতে রয়েছে : ১৫ আগস্ট সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মহানগরীর মির্জাজাঙ্গালে সিলেট জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ১০ টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। সকাল ১১টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং অসহায়, দুস্থ ও এতিমদের মাঝে খাবার বিতরণ।
এছাড়া ৫ আগস্ট বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে বাদ জোহর হজরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন উপলক্ষে বাদ আছর হজরত শাহজালাল (র) মাজার মসজিদে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা প্রতিবাদ দিবস উপলক্ষে দুপুর ২টায় সিলেট জেলা পরিষদের সামনে মানববন্ধন।
২১ আগস্ট ঢাকায় নারকীয় গ্রেনেড হামলা প্রতিবাদ দিবস উপলক্ষে বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সভা।
আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে প্রতিটি কর্মসূচিতে যথাসময়ে অংশগ্রহণ করতে এবং জেলা আওয়ামী লীগের আওতাধীন সকল সাংগঠনিক শাখাকে অনুরূপ কর্মসূচি নিতে দলের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান অনুরোধ জানিয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি