বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি বলেছেন, দেশের কোনো জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রান্তিক জনগণকে উন্নয়নের মূল স্রোতধারায় যুক্ত করতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় নানাভাবে সহায়তা করে যাচ্ছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মো মাহবুব আলী এমপি শুক্রবার, ২৮ জুলাই হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের মাঝে ৩০টি বাইসাইকেল ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।
এছাড়াও তিনি ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস ও অন্যান্য জটিল রোগে আক্রান্ত মাধবপুর উপজেলার ৩০ জন রোগীর মাঝে মোট ১৬ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণকরেন।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও উপজেলা সমাজসেবা কর্মকর্তাসহ উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ।