নিজস্ব প্রতিবেদক : সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গণপিটুনিতে একজন প্রাণ হারিয়েছে।
তার নাম সালেহ আহমদ (২৫)। তিনি উপজেলার হাইডর গ্রামের আলাউদ্দিনের ছেলে। তাকে ডাকাত সন্দেহে গণপিটুনি দেওয়া হয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত রাত ২টা থেকে আড়াইটার মধ্যে গোয়াইনঘাট সদর ইউনিয়নের উনাই হাওড়ে ডাকাত সন্দেহে লাবু, আলীরগাঁও ও দেওয়ারগ্রামের লোকজন সালেহ আহমদকে গণপিটুনি দেয়। খবর পেয়ে গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম খান ফোর্স সহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে সালেহ আহমদকে উন্নত চিকিৎসার জন্য এসআই এনামুল হাসান, ফোর্স ও এলাকার লোকজনের মাধ্যমে সরকারি অ্যাম্বুলেন্স যোগে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনার পর কর্তব্যরত ডাক্তার সালেহ আহমদকে মৃত ঘোষণা করেন।
সালেহ আহমদ কুখ্যাত গরুচোর দলের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধ সিডিএমএসএ ৬টি মামলাসহ থানায় একটি চুরি মামলার পরোয়ান মুলতবি আছে।
ঘটনাস্থল থেকে একটি ইন্জিন চালিত নৌকা, ১১ বস্তা কাপড় ও ২টি রাম দা জব্দ করা হয়েছে। সূত্র সিলেট জেলা পুলিশের তথ্য বিবরণী