সিলেটে সাংবাদিকদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি সফল করতে প্রস্তুতিসভা

প্রকাশিত July 22, 2023
সিলেটে সাংবাদিকদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি সফল করতে প্রস্তুতিসভা

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে জালালাবাদ লিভার ট্রাস্টের উদ্যোগে ও বিকন ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় আগামী ২৯ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের জন্য হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচি সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ জুলাই দুপুরে সিলেট মহানগরীর হোটেল ক্রিস্টাল রোজে এই সভা অনুষ্ঠিত হয়। এতে মুল আলোচক ছিলেন জালালাবাদ লিভার ট্রাস্টের চেয়ারম্যান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা প্রেসক্লাব ও ইমজার সাবেক সভাপতি আল আজাদ, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম চৌধুরী নবেল, সাবেক সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সহসভাপতি সজল ছত্রী, জাতীয় ইমাম সমিতির মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাব উদ্দিন এবং বিকন ফার্মাসিউটিক্যালস ও ল্যাব এইড কর্মকর্তারা।
এই কর্মসূচিতে সিলেটের প্রেসক্লাব ও ইমজার সদস্যরা হেপাটাইটিস বি স্ক্রিনিং করানোর সুযোগ পাবেন।
সভায় অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল হেপাটাইটিস বি স্ক্রিনিং কর্মসূচিতে অংশ নিয়ে নিজেদের লিভারের বর্তমান অবস্থা জেনে নিতে সিলেটের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।