শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হয়ে উঠতে যাওয়া বাংলাদেশ বিশ্বের বিস্ময় : আওয়ামী লীগ

প্রকাশিত July 18, 2023
শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হয়ে উঠতে যাওয়া বাংলাদেশ বিশ্বের বিস্ময় : আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তির দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় জন্মভূমি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নত দেশ হওয়ার লক্ষ্য অভিমুখে ধাবমান বাংলাদেশ। বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। এত দ্রুত এতবেশি উন্নয়ন দুনিয়ার কোন দেশ অর্জন করতে পারেনি।
কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার, ১৮ জুলাই দুপুরে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংক্ষিপ্ত সমাবেশে নেতারা এ কথা বলেন।
এর আগে ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ থেকে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’টি শুরু হয়ে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছে শেষ হয়।
শোভাযাত্রা শেষে আওয়ামী লীগের জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের সঞ্চালনায় সমাবেশ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায়। শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাঠামো দিয়েছেন। দিয়েছেন শতবর্ষী উন্নয়ন পরিকল্পনা-ডেল্টা প্লান, যা অনেকে কল্পনাই করতে পারেনি। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের তালিকা অভিমুখে ছুটে চলেছে।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়। গত সিটি করপোরেশন নির্বাচনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ ঐক্যবদ্ধ ছিল বলেই ‘নৌকা’র প্রার্থীর বিজয় সুনিশ্চিত হয়েছে। একইভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী লীগকে বিজয়ী করে বাংলাদেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, আওয়ামী লীগের হাত ধরে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে। এই আওয়ামী লীগের নেতৃত্বেই অর্থনৈতিক মুক্তি তথা সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যাচ্ছে প্রিয় জন্মভূমি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথ অনুসরণ করেই বাংলাদেশকে বিশ্বে মর্যাদার আসনে আসীন করেছেন। তার উদ্যোগের ফলেই অর্থনৈতিকভাবে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে উঠেছে।
‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ কর্মসূচিতে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য মো নিজাম উদ্দিন, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, এম কে শাফি চৌধুরী এলিম, আমাতোজ জোহরা রওশন জেবিন, অ্যাডভোকেট আফসর আহমদ, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, গোলাপ মিয়া, ডা নাজরা আহমদ চৌধুরী।
মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ফয়জুর আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, নূরুল ইসলাম পুতুল, যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, ধর্ম বিষয়ক সম্পাদক নজমুল ইসলাম এহিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুর রহমান জামিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মহিউদ্দিন লোকমান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, শ্রম সম্পাদক আজিজুল হক মঞ্জু, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত, উপদপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্ত্তী রনি, সহপ্রচার সম্পাদক সোয়েব আহমদ, কোষাধ্যক্ষ লায়েক আহমেদ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য আব্দুল আহাদ চৌধুরী মিরন, মো আব্দুল আজিম জুনেল, অ্যাডভোকেট মোহাম্মদ জাহিদ সারোয়ার সবুজ, রাহাত তরফদার, এমরুল হাসান, সুদীপ দেব, সাইফুল আলম স্বপন, তৌফিক বক্স লিপন, জামাল আহমদ চৌধুরী, খলিল আহমদ, আবুল মহসিন চৌধুরী মাসুদ, মহসিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান সুহেদ, জুমাদিন আহমেদ, জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট রাজ উদ্দিন, উপদেষ্টা অ্যাডভোকেট আব্দুল মালিক, আব্দুল মালিক সুজন, এনাম উদ্দিন ও কানাই দত্ত।
অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক লীগের জেলা সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, মহানগর সভাপতি এম শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহিলা আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, মহানগর সভাপতি শাহানারা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, কৃষক লীগের জেলা সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহানগর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব বাবলু, যুবলীগের জেলা সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, মহানগর সভাপতি আলম খান মুক্তি, স্বেচ্ছাসেবক লীগের জেলা সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, মহানগর সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, তাঁতী লীগের জেলা সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মহানগর সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মৎস্যজীবী লীগের জেলা সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, ছাত্রলীগের জেলা সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, মহানগর সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমেদ প্রমুখ। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি