বিশেষ প্রতিবেদক, হবিগঞ্জ : হবিগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের জন্যে চতুর্থ পর্যায়ে আরও ৭৫টি সরকারি ঘর বরাদ্দ দেওয়া হয়েছে।
এই ঘরগুলো বরাদ্দ দেওয়া হলো পইল গ্রাম আশ্রয়ণ প্রকল্পে। এ নিয়ে হবিগঞ্জ সদর উপজেলায় মোট ২৭৫টি ঘর ভূমিহীনদের জন্যে বরাদ্দ দেয়া হলো।
হবিগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা আক্তার জানান, সরকারের দেশকে ভূমিহীন মুক্ত করার কর্মসূচির অংশ হিসেবে চতুর্থ পর্যায়ে সদর উপজেলায় ৭৫টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এর আগে প্রথম পর্যায়ে ১৩৫টি, দ্বিতীয় পর্যায়ে ৩০টি ও তৃতীয় পর্যায়ে ৩৫টি ঘর বরাদ্দ দেওয়া হয়। এই বরাদ্দের মধ্য দিয়ে হবিগঞ্জ সদর উপজেলাকে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হবে।
ইউএনও জানান, শেষ পর্যায়ে বরাদ্দ পাওয়া ঘরগুলো হস্তান্তরের প্রক্রিয়াধীন আছে।