নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করেছেন।
সোমবার, ৩ জুলাই সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিসিকের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী শপথ গ্রহণ করেন।
প্রধানমন্ত্রী একই সঙ্গে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকেও শপথবাক্য পাঠ করান।
এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো তাজুল ইসলামের নিকট সিসিক ও রাসিকের নবনির্বাচিত কাউন্সিলররা শপথ গ্রহণ করেন।
এর আগে খুলনা, গাজীপুর ও বরিশাল সিটি করেপোরেশনের মেয়ররা প্রধানমন্ত্রীর কাছে ও কাউন্সিলররাএলজিআরডি মন্ত্রীর কাছে শপথ গ্রহণ করেন।