সাংস্কৃতিক প্রতিবেদক : বাংলাদেশের প্রধান কবি হিসেবে নন্দিত শামসুর রাহমানকে সিলেটে সংবর্ধনা জ্ঞাপনের উদ্যোগ নেওয়া হয়েছিল প্রায় ২৮ বছর আগে; কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করেও উদ্যোগটিকে সফলতার মুখ দেখানো যায়নি। কারণ তখন রাষ্ট্রব্যবস্থা ছিল প্রতিকূলে। তাই একাত্তরে ‘তুমি আসবে বলে হে স্বাধীনতা’ আকুতি নিয়ে অপেক্ষমান কবিকে সংবর্ধনা জ্ঞাপনের গর্ববোধের সুযোগ হলোনা সিলেটবাসীর। ব্যর্থতার এই গ্লানি এখনও মুছে যায়নি। শুকোয়নি সেই ক্ষতগুলো। কবি নজরুল অডিটোরিয়ামে সর্বশেষ প্রস্তুতি চলাকালে বাইরে থেকে হত্যার হীন উদ্দেশ্যে অগ্নিসংযোগ, উদ্যোক্তাদের উপর সশস্ত্র হামলা আর হুমকির অশ্রাব্য শব্দগুলো ইতিহাসের কালো অধ্যায় হয়ে আছে।
ইতিহাস ঘেঁটে তুলে আনা তথ্য অনুযায়ী : সিলেটে কবি শামসুর রাহমানকে সংবর্ধনা জ্ঞাপনের উদ্দেশ্যে ১৬ ফেব্রুয়ারি, ১৯৯৫, বৃহস্পতিবার বিকেল ৩টায় মদনমোহন কলেজ গ্রন্থাগারে (প্রধান ফটক সংলগ্ন ছিল) বৃহত্তর সিলেটের কবি-সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষাবিদ, জনপ্রতিনিধি ও রাজনীতিবিদসহ সর্বস্তরের সুধীবৃন্দের সমন্বয়ে এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ভাষাসংগ্রামী প্রফেসর সদরুদ্দিন আহমদ চৌধুরী।
প্রাপ্ত তালিকায় উল্লেখিত নাম ও ক্রম অনুসারে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান, সুধীরেন্দ্রনাথ অর্জুন, সফিউদ্দিন আহমদ, দেওয়ান ফরিদ গাজী, মোহাম্মদ আবুল বশর, বরুন রায়, মমিনুল মউজদীন, বদর উদ্দিন আহমদ কামরান, প্রশান্ত কুমার সাহা, ফখরুল ইসলাম, শামসুল আলম চৌধুরী, আহমেদ নূর, সিরাজ উদ্দিন আহমদ সোহাগ, আল আজাদ, আমিনুল হক চুন্নু, জহির উদ্দিন আমীন, সুকেশ চন্দ্র দেব, সুরাজ চৌধুরী, জাহিদুল ইসলাম, বাদল কর, মো ফারুক আহমদ, আব্দুল করিম কিম, ইব্রাহীম চৌধুরী খোকন, শামসুল আলম, সফিকুল ইসলাম, ইখতিয়ার উদ্দিন, এ এ সাকির আহমদ সিকদার, মো আব্দুল আলীম, এনামুল মুনীর, রামকানাই দাস, শাহেদ আলী, গোলাম রাব্বি, মুতাসিম আলী, রফিকুর রহমান লজু, মোহাম্মদ নূরুজ্জামান, অভিজিৎ চৌধুরী, রজত কান্তি সোম, মুজিবুর রহমান, শামস নূর, সালেহ আহমদ খান, অরুণ কান্তি পুরকায়স্থ, তাপসী চক্রবর্তী, ক্যাথারীনা রোজারীও, মাহবুবুজ্জামান চৌধুরী, মিহির কান্তি চৌধুরী, আফতাব হোসেন, গ ক ম আলমগীর, সালেহ আহমদ চৌধুরী, মনিরুজ্জামান চৌধুরী, সেলিম আহমদ সেলিম, মাহফুজুর রহমান, বিশ্বরূপ দে পিকলু, তৌফিক দোলন, দিলদার হোসেন সেলিম, ব্রজগোপাল চৌধুরী, ভবতোষ চৌধুরী, অরবিন্দ দাসগুপ্ত, দীপক ভট্টাচার্য, আমিনুল ইসলাম চৌধুরী লিটন, সোহেল আহমদ খান, সাব্রী সাবেরীন, শামীমুল হক শামীম, ফয়সাল আহমেদ, জফির সেতু, শামীম শাহান, রানাকুমার সিনহা, বিদ্যুৎ কর, প্রিয়ক রশীদ, রাকেশ ভট্টাচার্য, আশরাফুল ইসলাম চৌধুরী, বেদানন্দ ভট্টাচার্য, বাহাউদ্দিন জাকারিয়া, হেমচন্দ্র ভট্টাচার্য, সদানন্দ ভট্টাচার্য, নজমুল হক, গৌরগবিন্দ গোস্বামী, গৌরাঙ্গ দেবরায়, শামসুল বাসিত শেরো, ফতেহ ওসমানী, রফিক আহমদ, তুষার কর, সুপ্রিয় চক্রবর্তী, গোলাম হোসেন আজাদ, আবুল ফতেহ ফাত্তাহ, নূরুল ইসলাম, মাহবুবুর রহমান মাহবুব, ইকরামুল কবির, আব্দুল কাইয়ুম মুকুল, আমিরুল ইসলাম বাবু, দেলোয়ার হোসেন দিলু, শুভেন্দু ইমাম, সৈয়দ মহসীন আলী, আকমল হোসেন নিপু, মাহফুজুর রহমান, অনুপ কুমার দেব, আনোয়ারুল হক লাভলু, শ্রীহরি দাস, সুধাময় মজুমদার, জয়নুল আবেদীন, শাহীন আহমদ, মাহবুব লীলেন, আসাদুর রহমান তুষার, আজিজ আহমদ সেলিম, মো আব্দুল আজিজ ও এ কে শেরাম।
সভার শুরুতে উদ্যোক্তাদের পক্ষে স্বাগত ভাষণ দেন প্রফেসর হাবিবুর রহমান। তিনি সিলেটে কবি শামসুর রাহমানকে সংবর্ধনার উদ্যোগের পটভূমি বর্ণনা করে বলেন, রাষ্ট্র যেখানে দেশের শ্রেষ্ঠ সন্তানদের সম্মাননা ও পৃষ্ঠপোষকতায় উদাসীন ও কৃপণ-সেখানে সিলেটের জনসাধারণ তাদের প্রিয় কবিকে আন্তরিক ভালোবাসা দিয়ে সংবর্ধনা প্রদর্শনের উদ্যোগ গ্রহণ করেছে।
অন্যান্যের মধ্যে বক্তব্য ও মতামত উপস্থাপন করেন, দেওয়ান ফরিদ গাজী, বরুণ রায়, প্রফেসর আবুল বশর, প্রফেসর মো আব্দুল আজিজ, সফিউদ্দিন আহমদ, হেমচন্দ্র ভট্টাচার্য, বদর উদ্দিন আহমদ কামরান, সৈয়দ মহসীন আলী, মমিনুল মউজদীন, বেদানন্দ ভট্টাচার্য, আল আজাদ, সুপ্রিয় চক্রবর্তী, আবুল ফতেহ ফাত্তাহ, ইব্রাহীম চৌধুরী খোকন, দিলদার হোসেন সেলিম প্রমুখ।
সভায় গৃহীত সিদ্ধান্ত :
১. এই সভা কবি শামসুর রাহমানকে বৃহত্তর সিলেটবাসীর পক্ষ থেকে সংবর্ধনা প্রদানের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করে।
২. এই সভায় সর্বসম্মতিক্রমে ‘কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদ, সিলেট’ নামে সাধারণ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। আজকের প্রস্তুতি সভায় উপস্থিত সকল সদস্যসহ বৃহত্তর সিলেটের কবির গুণগ্রাহীরা এই কমিটির সদস্য থাকবেন। কার্যনির্বাহী কমিটির সভায় সিদ্ধান্তক্রমে সাধারণ সদস্যের তালিকা চূড়ান্ত করা হবে।
৩. সভায় সংবর্ধনা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ৪১ সদস্য বিশিষ্ট একটি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটি নিম্নরূপ :
সভাপতি : প্রফেসর সদরুদ্দিন আহমদ চৌধুরী। সহসভাপতি প্রফেসর আবুল বশর, প্রফেসর মোহাম্মদ আব্দুল আজিজ, দিলওয়ার, আকাদ্দস সিরাজুল ইসলাম ও নজরুল ইসলাম চৌধুরী।
সাধারণ সম্পাদক : প্রফেসর হাবিবুর রহমান। যুগ্মসম্পাদক : তুষার কর ও শুভেন্দু ইমাম। কোষাধ্যক্ষ : সুপ্রিয় চক্রবর্তী। সদস্য : শহীদ চৌধুরী, সৈয়দ মহসীন আলী, বদর উদ্দিন আহমদ কামরান, মমিনুল মউজদীন, মহসিন আলী মধু, ড সফিউদ্দিন আহমদ, বাহাউদ্দিন জাকারিয়া, রামকানাই দাস, বিদিত লাল দাস, হেমচন্দ্র ভট্টাচার্য, ব্যারিস্টার মোহাম্মদ আরশ আলী, বিরাজ মধাব চক্রবর্তী, রাবেয়া খান আহমদ, দিলদার হোসেন সেলিম, মহিউদ্দিন শীরু, হ্যারল্ড রশীদ চৌধুরী, অরবিন্দ দাসগুপ্ত, মুতাসীম আলী, মাহবুব আহসান চৌধুরী, আল আজাদ, আশরাফুল ইসলাম চৌধুরী, আবুল ফতেহ ফাত্তাহ, গোলাম হোসেন আজাদ, শামসুল আলম, নজমুল হক, তনুজ কান্তি দে, মাহবুবুজ্জামান চৌধুরী, আফতাব হোসেন, সুধাময় মজুমদার, হোসেইন তওফিক চৌধুরী, রানাকুমার সিনহা ও মোস্তফা কামাল আহমদ।
৪. সভায় কবি শামসুর রাহমান সংবর্ধনা পরিষদের নিম্নলিখিত ১০টি উপ পরিষদ গঠন করা হয়। চলবে…