সিলেটসহ সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

প্রকাশিত June 29, 2023
সিলেটসহ সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদুল আযহা উদযাপিত

নিজস্ব প্রতিবেদক : সিলেটসহ সারা দেশে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে ত্যাগের মহিমায় সমুজ্জ্বল মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৯ জুন সকালে ঈদুল আযহার জামাতে নামাজ আদায় শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
সিলেটে ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হয় ঐতিহাসিক শাহী ঈদগায়। পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এতে অংশ নেন।
এছাড়াও হজরত শাহজালাল (র) দরগাসহ বিভিন্ন ঈদগা ও মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়।