নিজস্ব প্রতিবেদক : পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা এমন একজন মেয়র পেয়েছি, যার সঙ্গে সরকারের সম্পর্ক খুব ভাল। আমার বিশ্বাস, আনোয়ারুজ্জামান চৌধুরীই উন্নয়নের মাধ্যমে আমাদেরকে তিলোত্তমা নগরী উপহার দিতে পারবেন।’
তিনি আরও বলেছেন, এ আধ্যাত্মিক নগরীকে একটি আদর্শ ও স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মেয়র, কাউন্সিলর ও নগরবাসী-এ তিনপক্ষের পারস্পরিক সহযোগিতায় সিলেট মহানগরীকে এগিয়ে নিতে হবে বলে ড এ কে আব্দুল মোমেন অভিমত ব্যক্ত করেন।
মঙ্গলবার, ২৭ জুন সন্ধ্যার পর মহানগরীর ধোপাদিঘির পারে হাফিজ কমপ্লেক্সে সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়কালে পররাষ্ট্র মন্ত্রী বক্তব্য দিচ্ছিলেন।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।
তিনি ভোটের বিশাল ব্যবধানে তাকে বিজয়ী করায় নগরবাসীর প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, একটি তিলোত্তমা নগরীর স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণ তার প্রতি আস্থা রেখেছেন। তাই নগরবাসীর দুর্ভোগ নিরসনে কাজ শুরু করতে হবে।
নতুন মেয়র সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন এবং সম্মিলিতভাবে সিলেট নগরীর উন্নয়নে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন।
মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি ড আহমেদ আল কবির, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমদ, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানা বেগম, সাধারণ সম্পাদক আসমা কামরান, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাশু দাস মিঠু, তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, মৎসজীবী লীগের সভাপতি মৃদুল কান্তি দাস, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও মহানগর ছাত্রলীগের সভাপতি কিশোয়ার জাহান সৌরভ।
কাউন্সিলরদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ তৌফিকুল হাদী, বিক্রম কর সম্রাট, এ কে এ লায়েক, শেখ তোফায়েল আহমদ শেপুল, রেজওয়ান আহমদ, সায়ীদ মো আব্দুল্লাহ, জগদীশ চন্দ্র দাস, মখলিছুর রহমান কামরান, তারেক উদ্দিন তাজ, আব্দুর রকিব বাবলু, সিকন্দর আলী, শান্তনু দত্ত সন্তু, নজরুল ইসলাম মুমিন, ছয়ফুল আমিন বাকের, আব্দুল মুহিত জাবেদ, রাশেদ আহমদ, এ বি এম জিল্লুর রহমান উজ্জ্বল, এস এম শওকত আমিন তৌহিদ, আজাদুর রহমান, আব্দুর রকিব তুহিন, ফজলে রাব্বি চৌধুরী মাসুম, মোস্তাক আহমদ, হুমায়ুন কবির সুহিন, তাকবিরুল ইসলাম পিন্টু, তৌফিক বকস লিপন, আব্দুল জলিল নজরুল, রায়হান আহমদ, মাজহারুল ইসলাম শাকিল, রকিব খান, নজমুল হোসেন, রুহেল আহমদ, দেলোয়ার হোসেন নাদিম, জয়নাল আবেদিন, জাহাঙ্গীর আলম, হিরন মাহমুদ নিপু, রিয়াজ মিয়া, মো হেলাল উদ্দিন, আলতাফ হোসেন সুমন, ফখরুল আলম, মতিউর রহমান, সালমা সুলতানা, কুলসুমা বেগম পপি, রেবেকা বেগম রেনু, রুহেনা বেগম মুক্তা, শাহানা বেগম শানু, শাহানারা বেগম, নার্গিস সুলতানা রুমি, শারমিন আক্তার রুমি, ছমিরন নেছা, আয়শা বেগম কলি, সাজেদা বেগম, হাজেরা বেগম, ফাতেমা বেগম ও বাবলি আক্তার।
এছাড়াও উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রীর সহধর্মিণী সেলিনা মোমেন ও সিসিক মেয়রের সহধর্মিণী হলি চৌধুরী। সূত্র সংবাদ বিজ্ঞপ্তি