সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ৩ জুলাই

প্রকাশিত June 26, 2023
সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ ৩ জুলাই

আগামী ৩ জুলাই সকাল ১০টায় রাজধানীতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে সিলেট ও রাজশাহী সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা শপথ গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ও রাসিক মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটনকে শপথবাক্য পাঠ করাবেন।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্ৰী তাজুল ইসলাম নবনিৰ্বাচিত কাউন্সিলরগণকে শপথবাক্য পাঠ করাবেন। তথ্য বিবরণী