সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, দীর্ঘ নির্বাচন প্রক্রিয়া শেষ হয়েছে। সিলেট নগরবাসী অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে প্রধানমন্ত্রীর ‘নৌকা’কে ভোট দিয়ে বিশাল ব্যবধানে জয়ী করেছেন।
তিনি আরও বলেছেন, সিলেট মহানগরবাসী পরিকল্পিত উন্নয়নের জন্য ‘নৌকা’র প্রার্থীকে বেছে নিয়েছেন। তাই নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করতেই হবে।
রবিবার, ২৫ জুন বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত শেষে আনোয়ারুজ্জামান চৌধুরী সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।
তিনি বলেন, সিলেটবাসী গত ১০ বছর ধরে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। প্রধানমন্ত্রী ঠিকই বরাদ্দ দিয়েছেন; কিন্তু এর সদ্ব্যবহার হয়নি। এখন সময় এসেছে নগরবাসীর স্বপ্ন পূরণের। জলাবদ্ধতা ও মশার উপদ্রব থেকে মুক্তির লক্ষ্যে পরিকল্পনা করে অগ্রসর হতে চাই।
নতুন মেয়র বলেন, দায়িত্ব হস্তান্তর প্রক্রিযা শুরু হতে কয়েক মাস দেরি হবে। তবে থেমে থাকবোনা। এই কয়েক মাস সবার মতামত নিয়ে পরিকল্পনা তৈরি করবো।
তিনি আবারও দলমত নির্বিশেষে সিলেটের সর্বস্তরের জনগণের সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন।
এর আগে দুপুরে তিনি স্ত্রী-সন্তানসহ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেট নগরবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে পরিকল্পনা প্রণয়ন ও কাজ শুরুর পরামর্শ দেন।
নবনির্বাচিত মেয়রের সঙ্গে ছিলেন, সর্বইরোপীয় আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক মোবাশ্বির আলী, মহানগর আওয়ামী লীগের সদস্য আতিকুর রহমান সুহেদ, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গীরদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন হোসেন খান, সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, কাউন্সিলার জাহাঙ্গীর আলম, মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক শেখ আবুল হাসনাত বুলবুল, সুজন দেবনাথ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি নাইম আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ ও কাউন্সিলার রুহেল আহমদ।
যুক্তরাজ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আখতার হোসেন ভূঁইয়া মিলন, যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সহসভাপতি মাহবুব আহমাদ, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, যুগ্মসাধারণ সম্পাদক জামাল আহমদ খান, হাফিজুর রহমান সেলিম, দিলওয়ার হোসেন লিটন. সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, জাবেদুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক মো আয়াছ, দপ্তর সম্পাদক আসাবুর রহমান জীবন, লন্ডন মহানগর যুবলীগের সভাপতি তারেক আহমদ, সহসভাপতি জুবায়ের সিদ্দিকী সেলিম, শাহ মিনার আলী, লন্ডন যুবলীগের সহসভাপতি শেখ শহীদ, কামাল আহমেদ, মাহবুব মোর্শেদ, জুবের আলম, মো শাকিব উদ্দিন, সৈয়দ সাদেক আহমদ, মোশাহিদ আলী, দুলাল মিয়া, এমদাদুর রহমান (সুয়েজ), দেলওয়ার হোসেন, আব্দুল মুহিব (বিদু) ও রোমান চৌধুরী ও হামিদুর রহমান চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি