শেখ হাসিনা হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল

প্রকাশিত June 23, 2023
শেখ হাসিনা হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ এখন দক্ষিণ এশিয়ার বৃহত্তম রাজনৈতিক দল

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠার পর থেকে আওয়ামী লীগ দেশের মুক্তিযুদ্ধসহ প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে জিয়াসহ ক্ষমতাসীনরা আওয়ামী লীগকে ধ্বংস করার চেষ্টা করে। নেতা-কর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। হত্যা ও নির্যাতন করা হয়। চালানো হয় জেল-জুলুম; কিন্তু বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা শক্ত হাতে হাল ধরেছিলেন বলেই আওয়ামী লীগ দক্ষিণ এশিযার বৃহত্তম রাজনৈতিক দলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই দল ও দেশ এগিয়ে যাচ্ছে।
শুক্রবার, ২৩ জুন বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করছেন। তিনি আপনাদের কাছে আমাকে পাঠিয়েছিলেন মনোনয়ন দিয়ে। আপনারা সবাই আমাকে আপন করে নিয়েছেন। তাই ১০ বছর সিলেট সিটি করপোরেশনের বাইরে থাকলেও ঐক্যবদ্ধ আওয়ামী লীগ সিসিক মেয়রের চেয়ারটি পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। প্রত্যেক নেতা-কর্মী আমার জন্য-নৌকার জন্য কাজ করেছেন, ঘাম ঝরিয়েছেন। এজন্য আমি আওয়ামী লীগের জন্মদিনে সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। নেতৃবৃন্দ যারা আছেন, আমি কোনদিন তাদের ঋণ শোধ করতে পারবোনা। ঐক্যবদ্ধ আওয়ামী লীগের কারণেই আমি জয় পেয়েছি।’
আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সবাই মিলে সিলেটবাসীর উন্নয়ন নিশ্চিত করবো-ইনশাল্লাহ।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি দেওয়ান জয়নাল আবেদীন, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, জেলা মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজিরা বেগম শীলা ও জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ।
নেতৃবৃন্দ বলেন, বঙ্গবন্ধু যে দলের শক্ত ভিত্তি দিয়েছেন, সেই দলকে আরও দৃঢ় ভিত্তির উপর দাড় করিয়েছেন তারই সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা। একাধিকবার ঘাতকের বুলেট-বোমার সামনে নিজের জীবনবাজি রাখতে হয়েছে তাকে। তবুও দলের রক্ষাকবচ হয়ে থেকেছেন তিনি। এ কারণেই বলা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়-এটি একটি আবেগের নাম।
তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ টানা তিন মেয়াদে রাষ্ট্রক্ষমতায়। তিনি ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার রূপকল্প দিয়েছেন। দিয়েছেন শতবর্ষব্যাপী ‘ডেল্টা প্লান’। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগের হাত ধরে আর বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নত দেশের অভিমুখে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড আহমদ আল কবির, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, নাজনীন হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, আবদাল মিয়া, এম কে শাফি চৌধুরী এলিম, মো আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট ফখরুল ইসলাম, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, গোলাপ মিয়া, ডা নাজরা আহমদ চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি শাহ মোহাম্মদ নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, জেলা যুব লীগের সভাপতি শামীম আহমদ ভিপি, জেলা মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
সভার আগে সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।