ব্রিটেনে সভা || গ্রিন ক্লিন স্মার্ট সিলেট গড়তে আনোয়ারুজ্জামানকে ভোট দেওয়ার আহবান

প্রকাশিত June 17, 2023
ব্রিটেনে সভা || গ্রিন ক্লিন স্মার্ট সিলেট গড়তে আনোয়ারুজ্জামানকে ভোট দেওয়ার আহবান

সেবুল আলী, ওয়েলস, ব্রিটেন : যুক্তরাজ্য আওয়ামী যুবলীগ ওয়েলস শাখার উদ্যোগে কার্ডিফে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সভায় বক্তারা বলেছেন, পরিকল্পিত উন্নয়ন অগ্রযাত্রার সঙ্গে সঙ্গে গ্রিন ক্লিন স্মার্ট সিলেট নগরী গড়তে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই।
শুক্রবার, ১৬ জুন ওয়েলস যুবলীগের সভাপতি ভিপি সেলিম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মফিকুল ইসলাসের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, ওয়েলস আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ মকিস মনসুর। বিশেষ অতিথি ছিলেন ওয়েলস আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক লিয়াকত আলী, যুবলীগের সাবেক সভাপতি জয়নাল উদ্দিন শিবুল, সোয়ানসি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান মনা, জালালিয়া মসজিদের সভাপতি লিলু মিয়া, ওয়েলস আওয়ামী লীগের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, প্রবীণ ব্যক্তিত্ব আসাদ মিয়া, তৈমুছ আলি, মনোহর আলী, মৌলভীবাজারের সাবেক যুবনেতা বাবুল আহমদ, নিউপোট যুবলীগের সাবেক সভাপতি মুহিবুর রহমান মুহিব, ভারপ্রাপ্ত সভাপতি শাহ শাফি কাদির, সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম, সোয়ানসি যুবলীগের সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক ফেরদৌস রহমান, ওয়েলস যুবলীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম মুমিন, সহসভাপতি রকিবুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক এ বি রুনেল, নিউপোট যুবলীগের সহসভাপতি শেখ আব্দুর রউফ, যুগ্মসাধারণ সম্পাদক আনহার মিয়া, রুহুল আমিন, ওয়েলস সেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল মিয়া ও ছাত্রলীগের সভাপতি বদরুল হক মনসুর, দুলন সিকদার, এম মাহবুবুর রহমান, আসাদ মিয়া, শেখ সুমন তরফদার, মৌলা আফতাব, কামাল আহমদ ও সেবুল আলী।
প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য, মোহাম্মদ মকিস মনসুর সহ সকল বক্তা স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক ‘নৌকা’র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে ভোট দিতে নগরবাসীর প্রতি অনুরোধ জানান।