সিলেট জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জেলা আওয়ামী লীগের নেতারা যে যেখানে নির্বাচনী দায়িত্ব পালন করছেন ‘নৌকা’র বিজয় সুনিশ্চিত করতে নির্বাচনের দিন পর্যন্ত সেখানে আন্তরিকতা, বিচক্ষণতা ও দক্ষতার সঙ্গে সেই দায়িত্ব পালন করে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।
মঙ্গলবার, ১৩ জুন সকালে জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় বর্ধিত সভায় জেলার ১৩ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক লিখিতভাবে সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন।
একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ নিজ নিজ সাংগঠনিক প্রতিবেদন লিখিতভাবে উপস্থাপন করেন।
এরপর উপস্থাপিত প্রতিবেদন পর্যালোচনা করে দলকে গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সিদ্ধান্তগুলো হচ্ছে : যেসকল উপজেলায় ইউনিয়ন ও পৌরসভার সকল ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি গঠন সম্পন্ন হয়ে গেছে, সেই সব উপজেলায় জেলার সাংগঠনিক টিমের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বর্ধিত সভা আয়োজন করে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
যেসকল উপজেলায় অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি নেই বা কমিটি মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে সেই সকল উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে আলোচনা করে জরুরি ভিত্তিতে সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করতে হবে।
ইউনিয়ন আওয়ামী লীগকে সম্পূর্ণ স্বাধীনভাবে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠনের সুযোগ করে দিতে হবে। বিশেষ জটিলতা না হলে উপজেলা আওয়ামী লীগ এক্ষেত্রে কোনো হস্তক্ষেপ করা থেকে বিরত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্মসাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছালেহ আহমদ হীরা, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দিন মানিক, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, নির্বাহী সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, লোকমান উদ্দিন চৌধুরী, মোস্তাকুর রহমান মফুর, মো নিজাম উদ্দিন, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আনহার মিয়া, আব্দুল বাছিত টুটুল, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, কামাল আহমদ, এম কে শাফি চৌধুরী এলিম, মো আব্দুল বারী, আবু হেনা মো ফিরোজ আলী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি