নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন আবার করোনার টিকা দেওয়া শুরু করেছে। মেয়র আরিফুল হক চৌধুরী টিকা নিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সিসিকের জনসংযোগ বিভাগ জানিয়েছে, যারা এখনও করোনা টিকার ৩য় ও ৪র্থ ডোজ গ্রহণ করেননি তাদেরকে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নিতে হবে।
১৮ বছরের উর্দ্ধে যে সকল টিকা গ্রহণকারী রয়েছেন, যাদের ২য় ও ৩য় ডোজ নেওয়ার অন্তত চার মাস অতিক্রান্ত হয়েছে; কিন্তু ৩য়/৪র্থ ডোজ টিকা গ্রহণ করেননি তারা সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও সিলেট সিটি কর্পোরেশনের নিচতলায় স্থাপিত টিকা কেন্দ্রে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত যেকোন সময় এসে টিকা গ্রহণ করতে পারবেন।
এছাড়া নগর ভবনের নিচ তলায় ১০৬ নম্বর কক্ষে ৫ বছর থেকে ১১ বছর বয়সী স্কুলগামী শিশুদের ফাইজার-COMIRNATRY ভ্যাকসিনের প্রথম ও দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রম চলছে ।
প্রসঙ্গত, অনিবার্য কারণে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম সাময়িক বন্ধ ছিল। নতুন করে ভ্যাকসিন ও লজিস্টিক সাপোর্ট পাওয়ায় সিসিক পুণরায় টিকাদান কার্যক্রম চালু করেছে।