সিলেটে উলামা পরিষদ বাংলাদেশের খতমে নবুওয়াত মহাসমাবেশ থেকে কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়েছে।
মহানগরীর ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে শনিবার, ২৭ মে দুপুর ১২টায় থেকে ৫টা ঘণ্টাব্যপী অনুষ্ঠিত মহাসমাবেশে বক্তারা বলেন, ‘আমাদের পবিত্র ধর্ম ইসলাম। আমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন। তিনি এক ও দ্বিতীয়। এটা যেভাবে মুসলমানদের মূল বিশ্বাসের অন্তর্ভুক্ত ঠিক তেমনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ (স) সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী। প্রিয় নবী হযরত মুহাম্মদের (স) পর কোনো নবী আসবেন না। এটা মুসলমানদের মূল আকিদা-বিশ্বাসের অন্তর্ভুক্ত। রাসুলুল্লাহ (স) সর্বশেষ নবী, এটাই খতমে নবুয়াত। নবীজীর পর আর কোন নবীর এ পৃথিবীতে আগমন হবে না। এ ব্যাপারে কোন মুসলমান যদি সামান্য পরিমাণ সন্দেহ করে সে মুসলমান থাকতে পারবেনা। পবিত্র কোরআনে সুস্পষ্ট ঘোষণা, হযরত মুহাম্মদ (স) শেষ নবী। আর স্বয়ং নবীজী তাঁর হাদিসে বলেছেন, আমি শেষ নবী। আমার পর আর কোন নবী আসবেননা। কোরআন এবং হাদিসের সুস্পষ্ট ঘোষণা সত্ত্বেও আজ থেকে প্রায় দেড়শ বছর পূর্বে তৎকালীন ব্রিটিশ সরকারের মদদে গোলাম আহমদ কাদিয়ানী নামে অভিশপ্ত ব্যক্তিটি নবুয়তির দাবি করে। সে সময় থেকে তার অনুসারীরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত দাবি করে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপপ্রচার চালিয়ে যাচ্ছে। মুসলিম বিশ্বের অনেক রাষ্ট্রে তাদের অমুসলিম ঘোষণা করা হয়েছে। আমাদের দেশেও কাদিয়ানী ধর্ম অনুসারীদের অমুসলিম ঘোষণার দাবিতে দীর্ঘদিন যাবত কাজ-আন্দোলন চলছে। অনেক নবীপ্রেমী মুসলমান শাহাদাত বরণ করেছেন; কিন্তু অতীব দুঃখের বিষয়, অদ্যাবধি মুসলমানের প্রাণের সেই দাবি বাস্তবায়িত হয়নি। ইদানিং কাদিয়ানী ধর্মের অনুসারীরা সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় মসজিদের নামে উপাসনালয় স্থাপন করে ধর্মপ্রাণ মুসলমানদের ঈমান হরণের চেষ্টা করছে। এ ব্যাপারে আমাদের সুস্পষ্ট বক্তব্য, কাদিয়ানীরা মুসলমানদের ধর্মীয় শব্দাবলী ব্যবহারের অধিকার রাখেনা। খ্রিস্টান ও অন্যান্য ধর্মের মতো কাদিয়ানী ধর্মালম্বী হিসেবে বসবাস করুক-আমাদের কোন আপত্তি নেই। তাই বর্তমানে সরকারে নিকট ৯৫ ভাগ মুসলমানের প্রাণের দাবি, নবীর পরে নবী নাই-সংসদে আইন চাই।’
মহাসমাবেশে উলামা পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা আবুল খায়ের বিথঙ্গলী সরকার বরাবর প্রস্তাবাবলী পেশ করেন। এতে হযরত মুহাম্মদকে (স) সর্বশেষ নবী অস্বীকারকারী আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীদেরকে সরকারিভাবে সংখ্যালঘু অমুসলিম ঘোষণার দাবি জানানো হয়। আরও বলা হয়, আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীরা মুসলমান নয়-তারা পৃথক ধর্মের অনুসারী। তারা নিজেদের মুসলিম পরিচয় দিয়ে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। তাই বিভিন্ন নামে আহমদিয়া মুসলিম জামাত ছদ্মনামধারী কাদিয়ানীদের সব ধরনের পণ্য বর্জনের জন্য মুসলমানদের আহবান জানানো হচ্ছে। পঞ্চগড়ে কাদিয়ানীদের দায়েরকৃত মিথ্যা মামলার কারণে অনেক গ্রাম পুরুষশূন্য। অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং নিরীহ মুসলমানদের উপর থেকে প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে।’
মহাসমাবেশে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেমেদ্বীন উলামা পরিষদের সদ্য প্রয়াত সভাপতি আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির রুহের মাগফিরাত ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
মাওলানা শায়েখ জিয়া উদ্দিন, মাওলানা আলিমুদ্দিন দুর্লভপুরী ও মাওলানা শায়েখ মহসিন আহমদের যৌথ সভাপতিত্বে এবং মাওলানা আবুল হুসাইন চাতুলী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা নিয়মত উল্লাহ খাসদবীরি, মুফতি রশিদ আহমদ ও মাওলানা আহমদ সগীর বিন আমকুনীর যৌথ পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী, মাওলানা মুফতি রশিদুর রহমান ফারুক বরুনা, মাওলানা আব্দুস সোবহান জাউয়া, মাওলানা আব্দুল বছির সুনামগঞ্জী, মাওলানা সামসুদ্দিন দুর্লভপুরী, প্রিন্সিপাল মাওলানা মজদুদ্দিন আহমদ, মাওলানা মুহিউল ইসলাম বুরহান, মাওলানা মোস্তাক আহমদ খান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ আনোয়ারুজ্জামান চৌধুরী, মাওলানা আহমদ আলী চিল্লা, মাওলানা আতাউর রহমান কোম্পানিগঞ্জী, মাওলানা মুহিবুর রহমান মিটিপুরী, মাওলানা মাশুক আহমদ সালামী, মাওলানা আহমদ কবির বিন আমকুনী, মাওলানা শাহ মমশাদ আহমদ, মাওলানা মুহিবুর রহমান মুক্তিরচক, মাওলানা শায়েখ সাইফুল্লাহ, মাওলানা রেজাউল কবির আবরার, মাওলানা নজরুল ইসলাম তৌয়াক্কুলী, মুফতি মুজিবুর রহমান আঙ্গরা, মাওলানা ইউসুফ আহমদ খাদিমানি, মুফতি আবুল হাসান লামারগ্রামী, অ্যাডভোকেট শাহিনূর পাশা চৌধুরী, ক্বারী আব্দুল হাফিজ শাহবাগ, মাওলানা এনুমুল হক বহরগ্রাম, মাওলানা হিলাল আহমদ হরিপুর, মাওলানা জিলাল আহমদ শ্রীরামপুরী, মাওলানা আহমদ বিলাল মৌলভীবাজার, প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, মাওলানা তফজ্জুল হক আজিজ, মাওলানা গাজী রহমত উল্লাহ, মাওলানা জুনাইদ কিয়ামপুরী, মাওলানা মুহি উদ্দিন, মাওলানা হোসাইন আহমদ, মাওলানা জাকারিয়া মাহমুদ, মাওলানা তালিব উদ্দিন, মাওলানা ইমরান আলম, মাওলানা হাবিব আহমদ শিহাব, মাওলানা নূর আহমদ কাসিমী, মাওলানা আব্দুর রহমান শাহজাহান, মাওলানা সৈয়দ মাসরুর আহমদ, মাওলানা সাইদ আহমদ, মাওলানা আব্দুল্লাহ গাজীনগরী, মাওলানা দিলওয়ার হোসেন, মাওলানা এহিয়া খান, গোয়াইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, কানাইঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকের, রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাওলানা শামসুল ইসলাম, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মোহম্মদ আলী, মুফতি এবাদুর রহমান, ক্বারী হারুনুর রশিদ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি