সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামে প্রতিবন্ধী পরিবারের জন্য নির্মাণাধীন আশ্রয়ণের ঘর পরিদর্শন করেছেন।
শনিবার, ১৩ মে পরিদর্শনকালে তিনি দ্রুত নির্মাণ কাজ শেষ করার নির্দেশনা দেন।
জেলা প্রশাসক পরে প্রতিবন্ধী পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের খোঁজখবর নেন।
উল্লেখ্য, আমতৈল গ্রামে ‘জমি আছে ঘর নেই’ এরূপ ৭১টি প্রতিবন্ধী পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তথ্য বিবরণী