শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও নির্বাহী পরিষদের শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত May 13, 2023
শহীদ মিনারে ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাংস্কৃতিক জোটের উপদেষ্টা ও নির্বাহী পরিষদের শ্রদ্ধা নিবেদন

সাংস্কৃতিক প্রতিবেদক : সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের নবনির্বাচিত উপদেষ্টা পরিষদ ও নির্বাহী পরিষদ স্বাধিকার, স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনের সকল বীর শহীদ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে।
শনিবার, ১৩ মে সকাল সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ও দুপুর ১২টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের উপদেষ্টা পরিষদ সদস্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজনীন হোসেন, কণ্ঠশিল্পী হিমাংশু বিশ্বাস, কণ্ঠশিল্পী জামাল উদ্দিন হাসান বান্না ও সাংবাদিক আল আজাদ এবং নির্বাহী পরিষদের সভাপতি শামসুল আলম সেলিম, সহসভাপতি মোকাদ্দেস বাবুল, বিভাস শ্যাম পুরকায়স্থ যাদন, বিপ্রদাশ ভট্টাচার্য ও সুরাইয়া জামান, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী, সহসাধারণ সম্পাদক অনিমেষ বিজয় চৌধুরী ও সুকান্ত গুপ্ত, অর্থ সম্পাদক বিপ্লব শ্যাম পুরকায়স্থ, প্রচার সম্পাদক খোকন ফকির , দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পরাগ রেনু দেব, নির্বাহী সদস্য বিধূভুষণ ভট্টাচার্য ও অপূর্ব শর্মা।