সিলেট মহানগরীকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে হবে : নাদেল

প্রকাশিত May 9, 2023
সিলেট মহানগরীকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে হবে : নাদেল

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, সিলেট মহানগরীকে একটি আধুনিক স্মার্ট সিটি হিসাবে গড়ে তুলতে ‘নৌকা’র বিজয় নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেছেন, সিলেটসহ সারাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। ‘নৌকা’র জয়ের জন্য সবাই আন্তরিকভাবে কাজ করছেন। এর ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যেতে হবে।
সোমবার, ৮ মে রাতে সিসিকের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
মো জুনু মিয়ার সভাপতিত্বে এবং কুতুব উদ্দিন ও মো রিমাদ আহমদ রুবেলেরে পরিচালনায় সভায় সিসিক নির্বাচনে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, সিসিকের উন্নয়নে হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা; কিন্তু এই টাকার সঠিক ব্যবহার হয়নি। যদি হতো তাহলে সিলেটবাসী সামান্য বৃষ্টিতে বন্যায় ডুবতেন না বা মশা-মাছি ও ময়লা আবর্জনায় সবার জীবন অতিষ্ঠ হতোনা। এই বিষয়গুলো সর্বস্তরের নগরবাসীর সামনে তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় ৫ নম্বর ওয়ার্ডবাসীর বিভিন্ন সমস্যা ও তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য জুবের খান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, আওয়ামী লীগ নেতা এম এ মুগনি খোকা, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা রুমেল সিরাজ, আমিনুর রহমান পাপ্পু, আব্দুল জলিল তফাদার, আব্দুল মালিক, মো গোলাম কাদের চৌধুরী, রায়হান আহমদ, ফারুক আহমদ, ফজলুল হক, রাহেল সিরাজ, নাঈম আহমদ, নূরুন নেছা হেনা, ওয়ার্ড যুবলীগ নেতা ইফতেখার হোসেন সুহেল, শাকারিয়া হোসেন শাকির, সেচ্ছাসেবক লীগ নেতা মুন্না আহমদ, জাকারিয়া আলী, স্বপন আহমদ ছাত্রলীগ নেতা দেওয়ান রাশেদ, নাঈম আহমদ, আহমেদ নাবিল প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি