নিজস্ব প্রতিবেদক : আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিষয়ে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ কর্মী সভা চলছে।
বৃহস্পতিবার, ৪ মে বৃহস্পতিবার, সন্ধ্যা ৭টা থেকে আমান উল্লাহ কনভেনশন হলে চলমান
কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধূরী নাদেল। এছাড়াও সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সহসভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ ও সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজসহ অন্যান্য নেতা এবং মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত রয়েছেন।