সিলেট মহানগরীর মানুষ বাইরের কারও নেতৃত্ব মেনে নেবেনা || ২০ মে স্পষ্ট ঘোষণা : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত May 1, 2023
সিলেট মহানগরীর মানুষ বাইরের কারও নেতৃত্ব মেনে নেবেনা || ২০ মে স্পষ্ট ঘোষণা : আরিফুল হক চৌধুরী

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট মহানগরীর মানুষ বাইরের কারও নেতৃত্ব মেনে নেবেনা।
মহান মে দিবস উপলক্ষে সোমবার, ১ মে দুপুরে মহানগরীর রেজিস্ট্রারি মাঠে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন।
আরিফুল হক চৌধুরী জানান, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচনে বিএনপি অংশ না নিলেও সিলেটে কেনো নেবে সেই প্রেক্ষাপট ২০ মে রেজিস্ট্রারি মাঠে তৌহিদী জনতার সমাবেশে স্পষ্ট করবেন।
তিনি ইভিএমে সিটি করপোরেশন নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেন এবং এটা শুভংকরের ফাঁকি বলে মন্তব্য করেন।
ইভিএমে সিটি করপোরেশন নির্বাচনকে প্রহসনের নির্বাচন বলেও তিনি আখ্যায়িত করেন।
তিনি বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে কিছু করা হলে এর দায় নির্বাচন কমিশনকে নিতে হবে।
ভিডিওচিত্র দেখতে ডানপাশে সিলটিভিকে ক্লিক করুন।