আনোয়ারুজ্জামানের বিজয় নিশ্চিতে কাজ করবেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী

প্রকাশিত April 30, 2023
আনোয়ারুজ্জামানের বিজয় নিশ্চিতে কাজ করবেন জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের সকল নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
রবিবার, ৩০ এপ্রিল সন্ধ্যায় জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় এ প্রত্যয় ব্যক্ত করা হয়।
দলের ভারপ্রাপ্ত জেলা সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় ‘নৌকা’ প্রতীকের মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়ন সাধিত হচ্ছে সেই উন্নয়ন যাত্রায় সিলেট সিটি কর্পোরেশনকে সম্পৃক্ত রাখতে আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীর নৈতিক দায়িত্ব হচ্ছে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে জয়যুক্ত করা।
তারা আনোয়ারুজ্জামান চৌধুরীর নেতৃত্বে সিলেট মহানগরীকে ‘স্মার্ট সিটি’ হিসেবে গড়ার ঘোষণা দেন।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, ড আহমদ আল কবির, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, নাজনীন হোসেন, কার্যনির্বাহী সদস্য হাবিবুর রহমান হাবিব এমপি, যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম সামসুন্নাহার মিনু, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ইশতিয়াক আহমদ চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক শামসুল আলম সেলিম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা মোহাম্মদ সাকির আহমদ (শাহীন), উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মোস্তাকুর রহমান মফুর, মো নিজাম উদ্দিন, লুৎফর রহমান, আবু জাহেদ, আখলাকুর রহমান চৌধুরী সেলিম, শাহাদাৎ রহিম, আবদাল মিয়া, অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা সাইফুল আলম, শাহিদুর রহমান শাহিন, আনহার মিয়া, অ্যাডভোকেট নূরে আলম সিরাজী, এম কে শাফি চৌধুরী এলিম, মো আব্দুল বারী, আমাতোজ জোহরা রওশন জেবিন, মো জাকির হোসেন, অ্যাডভোকেট আফসর আহমদ, মুক্তিযোদ্ধা লুৎফর রহমান লেবু, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আবুল লেইছ চৌধুরী, ডা নাজরা আহমদ চৌধুরী, শ্রমিক লীগের সভাপতি এজাজুল হক এজাজ, সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক দিনা আক্তার, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস, ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি