নিজস্ব প্রতিবেদক : স্বাধীন বাংলাদেশের প্রথম ও স্বৈরশাসন পরবর্তী আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের পররাষ্ট্র মন্ত্রী জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদের ১৮ তম মৃত্যুবার্ষিকী আজ, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল। নানা কর্মসূচিতে দিনটি পালিত হচ্ছে।
ঢাকায় আব্দুস সামাদ আজাদ ফাউন্ডেশন দিনটি উপলক্ষে কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ ছিলেন মহান ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু পরবর্তী সময়ে দেশের প্রতিটি রাজনৈতিক সংকট উত্তরণের প্রাণপুরুষ। জাতীয় সংসদে বিরোধীদলীয় উপনেতা হিসেবেও পালন করেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়া পররাষ্ট্র মন্ত্রী হিসেবে সদ্য স্বাধীন বাংলাদেশের জন্যে শতাধিক দেশের স্বীকৃতি আদায় ও মহাজোট সরকারের আমলে ভারতের সঙ্গে গঙ্গার পানি চুক্তির মাধ্যমে ফারাক্কা সমস্যার স্থায়ী সমাধানের কৃতিত্ব বাংলাদেশের ইতিহাসে উজ¦ল অধ্যায় হয়ে আছে।