ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে পুলিশ সুপারের আনন্দ আয়োজন || অংশ নিলেন পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশিত April 23, 2023
ঈদুল ফিতর উপলক্ষে সিলেটে পুলিশ সুপারের আনন্দ আয়োজন || অংশ নিলেন পররাষ্ট্র মন্ত্রী

ঈদের খুশি সকলের মাঝে ছড়িয়ে দিতে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের উদ্যোগে আনন্দ আয়োজন ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ২২ এপ্রিল রাতে সুরমা নদীর তীরবর্তী পুলিশ সুপার বাংলো প্রাঙ্গণে ভিন্নধর্মী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অতিথিবৃন্দ ছাড়াও সকল স্তরের পুলিশ অফিসার-ফোর্সের উপস্থিতি আনন্দঘন পরিবেশ জাগিয়ে তুলে।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মো হাবিবুর রহমান, যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট রেঞ্জ ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম (বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম ও জালালাবাদ সেনানিবাসের এসআইএন্ডটির কমান্ড্যান্ট মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারোয়ার হোসেন এসইউপি, এনডিসি, পিএসসি।
এর আগে বিকেলে পুলিশ সুপার তার সরকারি বাসভবনে জেলার সকল পর্যায়ের অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। তথ্য বিবরণী