ওসমানী বিমানবন্দরে বিপুল সংবর্ধনা || সিলেটের উন্নয়নে নগরবাসীর সহযোগিতা চাইলেন আনোয়ার

প্রকাশিত April 17, 2023
ওসমানী বিমানবন্দরে বিপুল সংবর্ধনা || সিলেটের উন্নয়নে নগরবাসীর সহযোগিতা চাইলেন আনোয়ার

নিজস্ব প্রতিবেদক : সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেটে ফিরেছেন।
গত ১৫ এপ্রিল আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাকে চূড়ান্ত করার পর সিলেটের আওয়ামী পরিবার অপেক্ষা করছিল তার জন্যে; কিন্তু জাতির পিতার মাজার জিয়ারত ও প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সোমবার দুপুরে তিনি সিলেট পৌঁছেন।
ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে তাকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী। পরে মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে মহানগরীতে নিয়ে এসে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয়। তিনি সিলেট কেন্দ্রীয় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ার করেন। নেতা-কর্মীরাও তার সঙ্গে ছিলেন।
এক সময় প্রতিক্রিয়া ব্যক্ত করে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমি মহানগরীর অলিগলিতে ঘুরে বেড়াচ্ছি। সিলেট সিটি কর্পোরেশ নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী হিসেবে বঙ্গবন্ধুকন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার ওপর আস্থা রেখেছেন এবং আমাকে মনেোনয়ন দিয়েছেন। এজন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও প্রিয় নগরবাসীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
ওসমানী আন্তর্জাতিক বিমাবন্দরে আনোয়ারুজ্জামান চৌধুরীকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, দলের মহানগর সহসভাপতি বিজিত চৌধুরী, অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য ও জগদীশ চন্দ্র দাস, জেলা সহসভাপতি অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, সুজাত আলী রফিক, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মোশাইদ আলী ও নাজনীন হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক বিধান কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রঞ্জিত সরকার, অ্যাডভোকেট ছালেহ আহমদ সেলিম ও ডা আরমান আহমদ শিপলু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি সুব্রত পুরকায়স্থ, সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মোস্তাক আহমদ প্রমুখ।