সিলেটের প্রগতিশীল শিক্ষক নেতৃবৃন্দ সুনামগঞ্জের ছাতক উপজেলায় গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের বিরুদ্ধে মামলা দায়েরকে শিক্ষক সমাজের আত্মমর্যাদার উপর চরম আঘাত বলে আখ্যায়িত করেছেন।
মঙ্গলবার, ১১ এপ্রিল বিকেলে সিলেট মহানগরীর ধোপাদিঘির পাড়ে একটি অভিজাত হোটেলে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সিলেট জেলা ও মহানগর শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় নেতৃবৃন্দ এই ‘মামলা’কে মিথ্যা উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তারা একই সঙ্গে ঘটনার যথোপযুক্ত বিচার নিশ্চিত করার দাবি রাখেন এবং শিক্ষকদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।
সংগঠনের মহানগর সভাপতি অধ্যক্ষ মো আব্দুল জলিলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অধ্যক্ষ মো জমির উদ্দিনকে আহ্বায়ক ও অধ্যক্ষ মো আব্দুল জলিলকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট একটি শিক্ষক সমন্বয় কমিট গঠন করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন অধ্যক্ষ অজয় কুমার রায়, অধ্যক্ষ এম আবিদুর রহমান লিটন, উপাধ্যক্ষ সুবল চন্দ্র দাস, অধ্যাপক সালাহ উদ্দিন বেলাল, অধ্যাপক জ্যোতিষ মজুমদার, অধ্যাপক ছাব্বির আহমদ, অধ্যাপক কামরুল আনাম চৌধুরী, প্রধান শিক্ষক আব্দুল মালিক রাজু, প্রধান শিক্ষক রফিকুল আলম, প্রধান শিক্ষক শমসের আলী ও প্রধান শিক্ষক আব্দুল মুমিত।
এছাড়া সিলেটের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক নেতা অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমদ, অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ ও প্রধান শিক্ষক কবির খানকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করা হয়।
মতবিনিমত সভায় ‘মিথ্যা মামলা’ দায়েরের প্রতিবাদে খুব শিগগির সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে সর্বস্তরের শিক্ষকদের নিয়ে মানববন্ধন, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি ও সদস্যদের সঙ্গে মতবিনিময়, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক এবং পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপির সঙ্গে সাক্ষাত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ তুলসী চরন দাস, অধ্যাপক মো আবুল খায়ের, অধ্যাপক ফখরুল ওয়াহিদ চৌধুরী, অধ্যাপক সালেহ আহমদ, অধ্যাপক জান্নাত আরা খান, অধ্যাপক রমেন্দু বিকাশ দে, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নিপু দাশ, অধ্যাপক বিপুল তালুকদার, অধ্যাপক মো শফিক, অধ্যাপক মনিশংকর ভৌমিক, অধ্যাপক অপু দাস, অধ্যাপক সীতেশ তালুকদার, অধ্যাপক আমিন উদ্দিন, অধ্যাপক মো সাহিন রাজা, অধ্যাপক বাবুল চন্দ্র দেব, অধ্যাপক শফিকুল ইসলাম, অধ্যাপক মো আকবর আলী, অধ্যাপক মোহাম্মদ জামাল মিয়া, অধ্যাপক শুভেন্দু শেখর পাল, অধ্যাপক মো বুরহান উদ্দিন, প্রধান শিক্ষক মো ফখর উদ্দিন, মো সুহেল মিয়া প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি