বিএনপি-জামায়াতের নৈরাজ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারেনা

প্রকাশিত April 8, 2023
বিএনপি-জামায়াতের নৈরাজ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারেনা

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঘরে বসে থাকতে পারেনা।
বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে শনিবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান চৌধুরী বলেন, বিএনপি জনসমর্থন হারিয়ে এখন নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। এজন্য দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। বিএনপি-জামায়াতের চলমান নৈরাজ্যের বিরুদ্ধে দেশের গণতান্ত্রিক সকল শক্তি ও শান্তিকামী জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।
মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ টি এম হাসান জেবুলের সঞ্চালনায় শান্তি সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, মহানগর সহসভাপতি আসাদ উদ্দিন আহমদ ও জেলা সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন, বিএনপি-জামায়াত দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশে চলমান গণতান্ত্রিক ধারা ব্যাহত করতে চায়। আওয়ামী লীগের নেতা-কর্মী তাদের এই অভিলাষ পূরণ হতে দেবেনা।
অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান বলেন, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে একাত্তরের পরাজিত শত্রুরা গভীর ষড়যন্ত্র করে যাচ্ছে। দেশের জনগণ যখন শান্তিতে আছে তখন বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অন্তরে অশান্তি। সেই অশান্তির আগুনে তারা দেশের শান্তিকামী জনগণকে পুড়িয়ে মারতে চায়।
শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা ছাদ উদ্দিন আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক কবীর উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, দফতর সম্পাদক আখতারুজ্জামান চৌধুরী জগলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মুস্তাক আহমদ পলাশ, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদ, উপদফতর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য অ্যাডভোকেট মনসুর রশীদ, শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমেদ, যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েছ, তাঁতী লীগের সাধারণ সম্পাদক সুজন দেব নাথ, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস প্রমুখ।
মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মো সানাওর, জগদীশ চন্দ্র দাস, যুগ্মসাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, ডা আরমান আহমদ শিপলু, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, দপ্তর সম্পাদক খন্দকার মহসিন কামরান, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম আহমদ সেলিম, সাংস্কৃতিক সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি