শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব চালু ভাটিবাংলায় চিকিৎসা ক্ষেত্রে আরেক ধাপ অগ্রগতি

প্রকাশিত April 6, 2023
শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব চালু ভাটিবাংলায় চিকিৎসা ক্ষেত্রে আরেক ধাপ অগ্রগতি

হাবিবুর রহমান হাবিব, শাল্লা : সুনামগঞ্জের দুর্গম এলাকা বলে পরিচিত হাওর বেষ্টিত শাল্লা উপজেলাবাসীর স্বাস্থ্যসেবার প্রধান অবলম্বন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব চালু হয়েছে। এর মধ্য দিয়ে ভাটিবাংলায় ৪ ইউনিয়নের প্রায় দেড়লাখ মানুষের চিকিৎসা ক্ষেত্রে আরেক ধাপ অগ্রগতি সাধিত হলো।
বৃহস্পতিবার, ৬ এপ্রিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব উদ্বোধন করার ফলে উপজেলাবাসীর দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণ হয়েছে।
শাল্লা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা শশাঙ্ক চন্দ্র ঘোষের সার্বিক তত্ত্বাবধানে প্যাথলজি ল্যাবটি উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো আবু তালেব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি, শাল্লা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সাত্তার মিয়া।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড জয়া সেনগুপ্তা, উপজেলা পরিষদ ও স্বাস্থ্য অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি ল্যাব চালু করা সম্ভব হলো, যা উপজেলাবাসীর জন্যে চিকিৎসাসেবার মান আরও বৃদ্ধি করবে।