স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার নতুন শপথ স্বাধীনতা দিবসে

প্রকাশিত March 26, 2023
স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার নতুন শপথ স্বাধীনতা দিবসে

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবসে জাতি স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে ২০৪১ সালে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার নতুন শপথ গ্রহণ করেছে।
রবিবার সূর্যোদয়ের পর পর স্মৃতিসৌধ ও শহিদমিনারে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের সঙ্গে সঙ্গে এই শপথ উচ্চারিত হয়।
রাষ্ট্রীয় প্রথা ও সরকারি নির্দেশনা অনুসারে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মো আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর থেকে দুপুর পর্যন্ত সিলেট সহ সারা দেশে শ্রদ্ধা নিবেদন অব্যাহত থাকে।
এছাড়াও দেশব্যাপী সরকারি ও বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচিতে বাংলা ও বাঙালির ইতিহাসের গৌরবোজ্জ্বল দিনটি উদযাপিত হচ্ছে।