জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা আদায়

প্রকাশিত March 23, 2023
জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩৮ হাজার টাকা জরিমানা আদায়

জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় মহানগরীর পাইকারি বাজার কালিঘাটে তদারকি অভিযান চালিয়ে ৪টি প্রতিষ্ঠান থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
বৃহস্পতিবার, ২৩ মার্চ অভিযান পরিচালনাকালে পণ্যের মূ্ল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে এই জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এছাড়াও মাইকিংয়ের মাধ্যমে ব্যবসায়ীদেরকে পণ্যের মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন করা, ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি করা এবং ক্রয় ও বিক্রয় রসিদ সংরক্ষণ করার জন্য নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহায়তা করেন জেলা পুলিশের একটি দল ও কনজ্যুমার এসোসিয়েশন বাংলাদেশ-ক্যাব।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জাতীয়-ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয় জানিয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি