নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের চেতনায় লাখো শহীদের প্রত্যাশিত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা গড়ার দৃপ্ত অঙ্গীকারে জাতির পিতার জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। একইসঙ্গে উদযাপিত হচ্ছে জাতীয় শিশু দিবস। এ দিনটিকে সোনার মানুষ তৈরির লক্ষ্যে নতুন প্রজন্মের জন্যে উৎসর্গ করা হয়েছে।
সারা দেশে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হচ্ছে।
এ উপলক্ষে সিলেটে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিলেট জেলা পরিষদ ভবন প্রাঙ্গণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও উপজেলা পর্যায়ে জাতির পিতার প্রতিকৃতিতে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি নানা ধরনের অনুষ্ঠান হয়েছে।
এছাড়াও শোভাযাত্রা, আলোচনা সভা, নানা ধরনের প্রতিযোগিতা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে।