সিলেট সার্কিট হাউজ ক্বিনব্রিজ ও বিমানবন্দর এলাকায় আবারও উচ্ছেদ অভিযান

প্রকাশিত March 13, 2023
সিলেট সার্কিট হাউজ ক্বিনব্রিজ ও বিমানবন্দর এলাকায় আবারও উচ্ছেদ অভিযান

সিলেট মহানগরীর সার্কিট হাউজ এলাকা, ক্বিনব্রিজ এলাকা ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অবৈধ পার্কিং ও দোকান উচ্ছেদে আবারও ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
রবিবার পরিচালিত এ অভিযানে সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী ৬টি ও দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১টি মামলায় সর্বমোট ২ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড করা হয়।
এছাড়া, সিলেট সার্কিট হাউজের সামনে অবৈধ পার্কিংয়ে জন্য একটি ছোট ট্রাক আটক করে থানায় দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কাজী শামীম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো জসিম উদ্দিন। তথ্য বিবরণী