মানুষ শান্তিতে থাকলে গাত্রদাহ হয় বিএনপি-জামায়াত নেতাদের : শফিকুর রহমান চৌধুরী

প্রকাশিত February 25, 2023
মানুষ শান্তিতে থাকলে গাত্রদাহ হয় বিএনপি-জামায়াত নেতাদের : শফিকুর রহমান চৌধুরী

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরুদ্ধাচরণকারীরা যেভাবে একাত্তরে মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছিল ঠিক সেভাবে এখন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় বিরোধিতা করে যাচ্ছে।
তিনি আরও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণ যখন শান্তিতে আছে তখন বিএনপি-জামায়াতের অন্তরে যন্ত্রণা শুরু হয়েছে। বাংলাদেশের মানুষকে শান্তিতে দেখলে বিএনপি-জামায়াতের নেতৃবৃন্দের গাত্রদাহ শুরু হয়। এটা দুই দলের নেতাদের স্বভাবে পরিণত হয়েছে।
বিএনপি-জামায়াতের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে শফিকুর রহমান চৌধুরী সভাপতির বক্তব্য রাখছিলেন।
তিনি বলেন, বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতার পালাবদল হয় নির্বাচনের মাধ্যমে; কিন্তু বিএনপি-জামায়াত তা মানতে চায়না। জনসমর্থন না থাকায় নির্বাচনকে পাশ কাটিয়ে বিকল্প পথে ক্ষমতায় যেতে চায়। বাংলাদেশের শান্তিকামী, গণতন্ত্রমনা ও দেশপ্রেমিক নাগরিকরা বিএনপি-জামায়াতের সেই স্বপ্ন কোনদিন পূরণ হতে দেবে না। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বাংলাদেশে উন্নয়নের যে অগ্রযাত্রা শুরু হয়েছে আগামীতে তা অব্যাহত রাখার স্বার্থে জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগকেই বিজয়ী করে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসবে-ইনশাআল্লাহ।
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেনের পরিচালনায় শান্তি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলা সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান, জেলা সহসভাপতি অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, মহানগর সহসভাপতি অ্যাডভোকেট প্রদীপ ভট্টাচার্য, জেলা যুগ্মসাধারণ সম্পাদক কবির উদ্দিন আহমদ, মহানগর যুগ্মসাধারণ সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম রুহেল, মহানগর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শামীম আহমদ, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, মহানগর কৃষি বিষয়ক সম্পাদক তপন মিত্র, সদর উপজেলা সভাপতি নিজাম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আহমদ প্রমুখ।
সিলেট সদর উপজেলা, দক্ষিণ সুরমা উপজেলা এবং সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল সহকারে শান্তি সমাবেশ অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি